Sylhet Today 24 PRINT

বৌদ্ধ ভিক্ষু হত্যা: দুই রোহিঙ্গাসহ তিনজন আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০১৬

শুক্রবার দিবাগত ভোররাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মং শৈ উ চাক (৬০) নামের বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় অনুপ্রবেশকারী মায়ানমারের দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) ভোর ৫টার দিকে বাইশারি ইউনিয়নের ইটারপাড়া থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্র জানায়।

আটকদের মধ্যে দুইজন রোহিঙ্গা। এরা হলেন-জিয়া এবং আব্দুর রহিম। আরেকজন হলেন হ্ল মংচাক।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নের উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার ছেলের বৌ খাবার দিতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর জবাই করা মরদেহ দেখতে পায়। গত দু`বছর ধরে তিনি উপচাকপাড়া বৌদ্ধ মন্দিরে উপসনায় নিয়োজিত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.