Sylhet Today 24 PRINT

কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল পর্যন্ত মুলতবি

মার্চে কার্যকর হচ্ছে না

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৫

আবারও দীর্ঘসূত্রিতার মধ্য পড়ল যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদন্ডের রায় বাস্তবায়ন প্রক্রিয়া । ব্যক্তিগত কারন দেখিয়ে আসামী পক্ষের আইনজীবির খন্দকার মাহবুব হোসেনের করা আবেদন আমলে নিয়ে রিভিউ শুনানি ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করে দিয়েছেন আপীল বিভাগ যার ফলে এই রায় বাস্তবায়ন প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল ।

এই সিদ্ধান্তের ফলে স্বাধীনতার মাস মার্চে রায় বাস্তবায়ন হচ্ছে না । আজ কার্যতালিকার শুরুতেই এ বিষয়ে শুনানির পর আদালত এমন সিদ্ধান্ত দেন ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.