Sylhet Today 24 PRINT

পাকিস্তানেও বিচার হয়, বাংলাদেশে নয়: তসলিমা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৬

নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিচারহীনতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশের রাজনীতি ইসলামীকরণ হয়েছে উল্লেখ করে তিনি দেশের বিভিন্ন ঘটনায় বিচার না হলেও পাকিস্তানে বিচার হয় বলে মন্তব্য করেছেন।

নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের একটি সাক্ষাৎকার দ্য টাইমস অব ইন্ডিয়ার ব্লগ বিভাগে প্রকাশিত হয়। সেখানে বাংলাদেশের জঙ্গিবাদের বিকাশ, চরমপন্থী রাজনীতি সম্পর্কে আর্তি তিকু সিং-য়ের কাছে নিজের অভিমত তুলে ধরেছেন তসলিমা।

তসলিমা বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী উগ্রবাদীরা বহু ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার এবং মুক্তচিন্তার মানুষদের হত্যা করলেও একজনকেও শাস্তি দেয়া হয়নি, কিন্তু পাকিস্তানে ঠিকই ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক সালমান তাসিরকে হত্যার ঘটনায় এক চরমপন্থীকে ফাঁসি দেয়া হয়েছিলো। বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ ইসলামীকরণ হয়েছে। পাকিস্তানে তুমি অত্যন্ত কিছু বিচার পেলেও বাংলাদেশে পাবে না।”

ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশ জন্ম নিলেও তা এখন ইসলামী চরমপন্থীদের দেশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মুক্তচিন্তা রোধ করতেই আইসিটি আইনের ৫৭ ধারা সৃষ্টি করা হয়েছে বলেও এর সমালোচনা করেন তসলিমা নাসরিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.