Sylhet Today 24 PRINT

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৬

অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, 'আজ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকবে। অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস, পরীক্ষা, সিলেবাসসহ সবই বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখবে।

তিনি বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার সব বিষয় দেখভাল করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.