Sylhet Today 24 PRINT

প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে চীনা হ্যাকার আটক

অনলাইন প্রতিবেদক |  ১৮ মে, ২০১৬

রাজধানী ঢাকার এলিফেন্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে একজন চীনা 'হ্যাকারকে' আটক করা হয়েছে। এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার চেষ্টা করেছিলেন উজং হুই (৩৮) নামের এই বিদেশী।

জানা যায়, বুধবার (১৮ মে) সকাল ১১টায় এলিফেন্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথে ঢুকে ১০ মিনিটেও বের না হওয়ার সন্দেহ হলে সিকিউরিটি গার্ড তাকে নজরদারিতে রেখে ব্যাংকে  খবর দেয়। চীনা ওই নাগরিক তখন ৬৬ হাজার টাকা সিকিউরিটি গার্ডকে দিয়ে পালিয়ে যেতে চাইলে গার্ড তাকে বুথের ভেতরে আটক করে। পরে ব্যাংক  কর্তারা র‍্যাবকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।  

তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। তাঁর হাতে থাকা কার্ডগুলোর কোনটিই বাংলাদেশের কোন ব্যাংকের নয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.