Sylhet Today 24 PRINT

তিন জিনিসে ‘শূন্য’ চান ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৬

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস তিন জিনিসে শূণ্যে অর্জন করার আহবান করেছেন।  এই তিনটির মধ্যে একটি দারিদ্র্য, একটি বেকারত্ব এবং আরেকটি হলো পৃথিবী থেকে কার্বন–দূষণ দূর করা।

বুধবার (১৮ মে) ডেনমার্কের কোপেনহেগেনে চতুর্থ গ্লোবাল উইমেন ডেলিভার কনফারেন্সে তিনি এ বিষয়গুলোতে গুরুত্ব দেন।

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের ক্ষমতায়নসহ অন্যান্য উদ্ভাবনী অবদানের জন্য মুহাম্মদ ইউনূসকে উইমেন ডেলিভার সম্মাননা দেওয়া হয়।

তরুণ সমাজের উদ্দেশে ইউনূস বলেন, তোমরা কখনো চাকরির পেছনে ঘুরবে না। এতে সব ধরনের প্রতিভা ধ্বংস হয়ে যায়। চাকরিকে তিনি পুরোনো ফ্যাশন হিসেবেও আখ্যায়িত করেন।

টেকনোলজি এবং আর্থিক সহায়তা এবং সঠিক তথ্য একসঙ্গে পেলে নারীদের এগিয়ে যাওয়া সহজ হয় বলেও মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.