Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাক করেই রিজার্ভ চুরি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৬

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ একজন কর্মকর্তার কম্পিউটার হ্যাক করে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার(১৯ মে) ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ এ তথ্য জানিয়ে বলেছেন, 
কম্পিউটার হ্যাক ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রিজার্ভ হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা।


জন গোমেজ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া ৮১ মিলিয়ন ডলার অর্থ কীভাবে ম্যানিলায় গিয়ে পৌঁছেছে; তা জানতে ফিলিপাইনের একটি প্যানেল তদন্ত করছে। তবে হ্যাকাররা বাংলাদেশি কিংবা ফিলিপিনো ছিল না।

রাষ্ট্রদূত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, তবে এ সাইবার চুরির ক্ষেত্রে বাংলাদেশের কোন কর্মকর্তা জড়িত সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাকাররা চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাকের চারটি অ্যাকাউন্টে সরিয়ে নেয়। এ নিয়ে ফিলিপাইনের ব্লু রিবন কমিটিতে বৃহস্পতিবারও শুনানি শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.