Sylhet Today 24 PRINT

মমতাকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১৯ মে) ফল ঘোষণার পর বিকেলে মন্ত্রী এ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসা মমতা দুই দেশের সম্পর্কের উন্নতিতে অবদান রাখবেন।

বিধানসভার ২৯৪ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস।

এদিকে, মমতার অফিসিয়াল বরাবর করা এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘মমতার সঙ্গে কথা বলেছি। তাকে অভিনন্দন জানিয়েছি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্বে তার প্রতি শুভ কামনা রইলো’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.