Sylhet Today 24 PRINT

সাংসদ বেগম রিফাত আমিনের ছেলে অস্ত্র ও নারীসহ আটক

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে পিস্তল ও তিন নারীসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। তবে, আটক অন্যান্যদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। 

সাফায়েত সরোয়ারের বিরুদ্ধে শহরের বিভিন্ন রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো, মাতলামি ও চাঁদাবাজির অভিযোগ ছিল। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরসা রিসোর্টে অভিযান চালিয়ে সাফায়েত সরোয়ারকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তার মায়ের নামে লাইসেন্সকৃত পিস্তলসহ ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

তার বিরুদ্ধে মামলা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। সার্বিক দিক বিবেচনা করে কী মামলা হবে, তা নির্ধারণ করা হবে।’ 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.