Sylhet Today 24 PRINT

১০ম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আজ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

দশম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১০ম বিজেএস) সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ৮ হাজার ৩০১ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকৃত প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে মোট ৭ হাজার ৯৩০ জন প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।

ঢাকার তিনটি কেন্দ্রে রোল নম্বর অনুযায়ী ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা নেয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। 

সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়সমূহের ওপর প্রশ্ন করা হবে। তবে এবারই প্রথম প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৫০।

এরই মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীর নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.