সিলেটটুডে ডেস্ক | ২১ মে, ২০১৬
ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় রোববারের (২২ মে) এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় রোববার যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ২৭ মে শুক্রবার।
বিজ্ঞপ্তিতে বলা, নতুন সূচি অনুযায়ী ২২ মে অনুষ্ঠেয় এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে।