Sylhet Today 24 PRINT

নূরজাহান বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নূরজাহান বেগমের মৃত্যুতে দেওয়া শোকবাণীতে প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.