Sylhet Today 24 PRINT

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির এজিএমের তারিখ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো: রূপালি ইন্স্যুরেন্স কোম্পানি লি., ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড, ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এর মধ্যে রাজধানীর রাজধানীর মালিবাগ ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে সকাল ১১টায় রূপালি ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। একই সময়ে ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এজিএম এবং সকাল সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ফোনিক্স ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরে রূপালি ইন্স্যুরেন্স কোম্পানি লি. শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রযেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল লিজিং সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নগদ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ফোনিক্স ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।

প্রসঙ্গত, এজিএম এ কোম্পানি তিনটির সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.