Sylhet Today 24 PRINT

ঘূর্ণিদুর্গতদের পাশে বাংলাদেশ নৌবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সরকারের নির্দেশে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নিচ্ছে নৌবাহিনীর ৬টি জাহাজ ও হাইস্পিড বোটসহ প্রায় পাঁচশরও বেশি নৌ সদস্য।

সমুদ্র উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়া, মহেশখালী ও আশপাশের এলাকায় জরুরিভাবে নৌ সদস্যদের মোতায়েন করা হয়েছে।  নৌবাহিনীর একাধিক কন্টিনজেন্ট সেখানকার স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছেন। 

এছাড়া টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় গভীর সমুদ্রে নৌবাহিনীর বেশ কয়েকটি টিম তল্লাশি চালাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,চাল, ডাল, গুড়, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জীবন রক্ষাকারী ঔষধ নৌবাহিনীর জলযানযোগে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দেশের বিভিন্ন উপূকলীয় এলাকায় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং এসব এলাকায় খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে।  

দুর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনী এই ত্রাণ বিতরণ ও জরুরী চিকিৎসা সেবা চালিয়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.