সিলেটটুডে ডেস্ক | ২৩ মে, ২০১৬
আগামী ২৫ নভেম্বর দেশের নয়টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। এ জন্য সোমবার (২৩মে) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সকল প্রকার প্রচারণার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি।
নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার নোয়াখালী, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে টেকনাফে মেয়র পদে ও ঘোড়াশাল এবং কসবা পৌরসভায় আট সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৫ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭টি ভোটকক্ষে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের ভোটে ২২৭টি পৌরসভার মধ্যে ১৭৭টিতে আওয়ামী লীগ, ২২টিতে বিএনপি ও জাতীয় পার্টি ১টিতে জয় পেয়েছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ২৬টি পৌরসভায় জয় পায়। এরপর গত ২১ মার্চের ১০ পৌরসভা নির্বাচনে সবগুলোতেই জয় পায় আওয়ামী লীগ।