Sylhet Today 24 PRINT

কার্ড জালিয়াতিতে এক চীনা নাগরিক আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

কার্ড জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে আরও এক চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। 

আটক চীনা নাগরিকের নাম সেন জু (৪৪)।

রোববার (২২ মে) রাতে উত্তরা ৭ নং সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ সোমবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার নাজমুন নাহার।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.