Sylhet Today 24 PRINT

বিধবা ধর্ষণের মামলায় দুই পুলিশ সদস্য জেলে

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

বিধবা ধর্ষণের মামলায় ফেনী জেলার দুই পুলিশ সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

জেল হাজতে পাঠানো পুলিশ সদস্য হলেন, দাগনভূইয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাইটার আব্দুল মান্নানকে।

সোমবার (২৩ মে) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুন নেছার আদালতে তাদের হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনী কোর্ট পরিদর্শক আরিফ ইকবাল।

প্রসঙ্গত, রোববার (২২ মে) রাজাপুর ইউনিয়নের ওই নারী থানায় নালিশ দিতে গিয়ে দাগনভূইয়া থানার এএসআই দেলোয়ার ও রাইটার আব্দুল মান্নানের ধর্ষণের শিকার হন বলে মামলার এজহারে উল্লেখ করেন ওই বিধবা নারী। তদন্তে ধর্ষণের আলামত পাওয়ায় দেলোয়ার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.