Sylhet Today 24 PRINT

বুয়েটের প্রথম নারী ভিসি খালেদা একরাম আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৬

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

বাংলাদেশ  প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সেই প্রথম নারী ভিসি খালেদা একরাম মারা গেছেন। একটি সূত্র থেকে জানা গেছে সোমবার দিবাগত রাত ২টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। বুয়েটের প্রথম এ নারী ভিসি একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং ৩৯ বছর ধরে শিক্ষকতা করছেন।

খালেদার তার বাড়ি বগুড়া হলেও তিনি ঢাকাতেই বড় হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়েও পড়াশুনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.