Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন: ব্যালট যাচ্ছে জেলায় জেলায়

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৬

দেশের ৭২৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে (শনিবার)। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ মে) সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ সরবরাহ করছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির বাজেট ও মুদ্রণ শাখার উপ-সচিব রকিব উদ্দীন মণ্ডল  জানান, মঙ্গলবার পাঁচটি সরকারি প্রেস থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ব্যালট পেপার এবং নির্বাচনী উপকরণ সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে গর্ভমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) থেকে ব্যালট পেপার সংগ্রহ করছেন মাঠ কর্মকর্তারা।
 
এছাড়া বিভিন্ন ধরনের বস্তা, সিল, গালা, রশিসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ আগারগাঁওয়ে অবস্থিত ইসির গোডাউন থেকে সরবরাহ করা হচ্ছে।
 
এবারের ইউপি নির্বাচনে তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট ছাপিয়েছে ইসি। এক্ষেত্রে চেয়ারম্যান পদের জন্য সাদা, সংরক্ষিত পদের জন্য গোলাপী এবং সাধারণ সদস্য পদের জন্য সবুজ রঙে ব্যালট পাবেন ভোটাররা।

তিনটি পদের জন্য সবমিলিয়ে প্রায় ২ কোটির মতো ব্যালট পেপার ছাপানো হয়েছে।
 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.