সিলেটটুডে ডেস্ক | ২৪ মে, ২০১৬
পাঁচ দফা দাবিতে আগামী ১১ জুলাই থেকে কয়েক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ও ১২ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কালো ব্যাচ ধারণ, ১৪ ও ১৫ জুলাই দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন, ১৮ জুলাই ঢাকায় মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।
এরপরও দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
তাদের বাকি দাবির মধ্যে রয়েছে, জাতীয় বেতন স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মূল বেতন স্কেল ১০ গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে করা, শিক্ষকদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা ইত্যাদি।