Sylhet Today 24 PRINT

‘বিএনপি-জামায়াত-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কমে আসছে’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কমে আসছে বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসির মামুন। হেফাজতের সঙ্গে বন্ধুত্বে কোন রাজনৈতিক লাভালাভ বয়ে আনবে না বলে সরকারকে সতর্ক করেছেন তিনি। মুনতাসির মামুনের সার্বক্ষনিক নিরাপত্তা দিতে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন তাঁর বন্ধু ও সতীর্থরা।

৬৫ বছরে পদার্পন করলেন মনতাসির মামুন। বাংলা একাডেমী আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের বর্নাঢ্য আয়োজন করা হয়।

পরিবার, বন্ধু ও সতীর্থদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মুক্তিযুদ্ধের ইতিহাস, ঢাকার ইতিহাস ও যুদ্ধাপরাধের বিচারের অন্যতম কান্ডারি অধ্যাপক মুনতাসির মামুন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ এর ভিত আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলতে না পারলে এদেশে উন্নয়ন আর সাংস্কৃতিক মুক্তি হবে না বলে মন্তব্য করেন বরেণ্য এই লেখক।

এই ৬৫ বছরে লেখকের অর্জন ৩০৮টি গ্রন্থ। জন্মদিনেও ভাঁজ খুলেছেন ১০টি গ্রন্থের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.