Sylhet Today 24 PRINT

গাইবান্ধায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

ইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৬) নামে এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

নিহত দেবেশ চন্দ্র প্রামাণিকের বাড়ি মহিমাগঞ্জ এলাকায়। মহিমাগঞ্জ বাজারে তার জুতার দোকান রয়েছে। 

এ ঘটনায় নেপেন চন্দ্র (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে নিজের দোকানে আসেন দেবেশ চন্দ্র। এসময় তিন/চারজন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরো জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া হত্যাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.