Sylhet Today 24 PRINT

প্রবীর সিকদারের স্থায়ী জামিন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

তথ্য প্রযুক্তি আইনে মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সাংবাদিক প্রবাীর সিকদার। বুধবার দুপুরে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার পর জামিন পান বলে জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ।

গত বছরের ১৬ আগস্ট ফরিদপুরে প্রবীর সিকদারের বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মানহানির অভিযোগ এনে ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন সরকারি উকিল স্বপন পাল। ওই মামলায় ওইদিনই তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুরে কোতোয়ালি থানায় ১৭ আগস্ট দিনভর চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে পুলিশি নির্যাতন করা হয়। ওইদিন সন্ধ্যায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পরের দিন ১৮ আগস্ট ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দেশে ও বিদেশে তীব্র প্রতিবাদের মুখে রিমান্ডে না নিয়েই ১৯ আগস্ট প্রবীর সিকদারকে জামিনে মুক্তি দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.