Sylhet Today 24 PRINT

আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৬

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে ১৫ মে সন্ধ্যায় খিলক্ষেত থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আজকেই রাষ্ট্রদ্রোহের মামলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.