Sylhet Today 24 PRINT

জামালপুরে আ. লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেল চারজনের

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠিরচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। (সূত্র : এনটিভি)

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন নুরুল ইসলাম (৬৫), জিয়াউর রহমান (৩৫), মাজেদ (১৪) ও নবীরুল (১৫)। তাঁদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি উপজেলার কুতুবের চর গ্রামে। বাকি তিনজনের বাড়ি একই উপজেলার শেখপাড়া গ্রামে।

মাজেদ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আর নবীরুল নবম শ্রেণির ছাত্র।

এ সংঘর্ষে আহত হয়েছেন ইব্রাহিম নামে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুছ মিয়া বলেন, চারজন মারা গেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন মুশায়ের-উল-ইসলাম জানান, আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ২০ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.