সিলেটটুডে ডেস্ক | ২৯ মে, ২০১৬
বায়োমেট্রিক পদ্ধতিতে এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে সরকারের লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
রোববার (২৯ মে) সকালে নিবন্ধন শেষ হবার ২দিন আগে সচিবালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।
তিনি আরো বলেন, সরকারের টার্গেট ছিল নিদিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে ১০ কোটি সিম নিবন্ধিত হবে।