Sylhet Today 24 PRINT

লোকালয়ে বন্যহাতির দলবদ্ধ আক্রমন, প্রাণ গেলো কিশোরীর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

বান্দরানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মেহেরুন্নেছা (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের মা ও বোন।

রোববার ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যা পাড়ায় এ ঘটনা ঘটেছে। মেহেরুন্নেছা ধুইল্যাপাড়ার বাসিন্দা মৃত ইলিয়াছ সওদাগরের মেয়ে ও সরই নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন- স্কুলছাত্রীর মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫)।

সূত্র জানায়, ১০-১১টি বন্যহাতির দল রোববার ভোর ৪টার দিকে ধুইল্যাপাড়ার লোকালয়ে চলে আসে। পরে হাতিরপাল বিক্ষিপ্তভাবে ইলিয়াছ সওদাগরের বসতঘর ভাংচুর করে। এ সময় ঘরে থাকা মা আমেনা বেগম ও ছোটবোন তাসিয়া বেগম পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও মেহেরুন্নেছাকে আছড়ে মেরে ফেলে বন্যহাতির পাল।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, বর্তমানে হাতিরপালটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.