Sylhet Today 24 PRINT

প্রেমের ফাঁদে ফেলে পতিতালয়ে বিক্রি : আটক ৬, উদ্ধার ৩ কিশোরী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৬

মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীদের কৌশলে অপহরণ করে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছে পতিতালয়ে। এমনই একটি চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এসময় অপহৃত তিন কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। 

সোমবার ভোরের দিকে অপহৃত ৩ কিশোরীকে টঙ্গী ও ময়মনসিংহের গাংগিরা পাড়া থেকে উদ্ধার করে র‌্যাব-১। তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব ১ এর উপ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সোয়াইব। 

র‌্যাবের হাতে আটককৃতরা হলেন, অপহরণচক্রের প্রধান লিটন (৩০), তার স্ত্রী স্বপ্না (২২), মাসুদ (৩৮), রবিউল (৪০), শামীম (২৮) ও মাহবুব (২৪)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.