Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের কমিটিতে জাতীয় মহিলা দলের ক্রিকেটার

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের কমিটিতে যুক্ত হয়েছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা। রোববার (২৯ মে) বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক পদে ৬ ছাত্রীকে মনোয়ন দেয়া হয়। ঘোষিত কমিটিতে সুপ্তা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
 
সুপ্তার পদ প্রাপ্তির বিষয়টি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল নিশ্চিত করেছেন।

জাতীয় মহিলা ক্রিকেট দলের এই ওপেনার বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। সহ-সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার আগে সুপ্তা বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিসিবি মুক্ত চিন্তায় বিশ্বাসী। কারো মুক্ত চিন্তায় হস্তক্ষেপ করে না। তা ছাড়া এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই বোর্ডের। সুতরাং কোনো দলের সঙ্গে ক্রিকেটাররা সংযুক্ত হলে তাকে বাধা দেয়া হয় না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.