সিলেটটুডে ডেস্ক | ০১ জুন, ২০১৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারজন যাত্রীর কাছ থেকে ১ লাখ ৬ হাজার সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সকালে মালয়েশিয়া থেকে আগত ৪ যাত্রীর কাছ থেকে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটগুলো বেনসন, গুদাম গারাম ও মার্লবোরো ব্র্যান্ডের।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার শহীদুজ্জামান সুমন জাগো নিউজকে বলেন, ওই যাত্রীরা সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালামপুর থেকে ঢাকায় আসেন। ঢাকায় নেমেই তারা তাদের লাগেজগুলো লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে লুকানোর চেষ্টা করেন। তবে শুল্ক কর্মকর্তাদের চ্যালেঞ্জের তাদের লাগেজগুলোতে তল্লাশী চালিয়ে এসব সিগারেট পাওয়া যায়।
উল্লেখ্য, বিদেশ থেকে ১ কার্টনের বেশি সিগারেট আনতে আমদানি সংক্রান্ত বৈধ কাগজপত্র থাকতে হয়।