Sylhet Today 24 PRINT

দেশব্যাপী ‘দেশটাকে পরিষ্কার করি’ কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৫

ছবি কার্টেসিঃ ফারুখ আহমেদ

সারা দেশে ‘দেশটাকে পরিষ্কার করি’-এ স্লোগান নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাস্থ্যসম্মত ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে মানুষকে উদ্বুদ্ধ করা ও সচেতন করাই তাদের লক্ষ্য। । ৩১ ডিসেম্বর কর্মসূচিটী পালিত হবার কথা থাকলেও হরতালের কারনে পিছিয়ে তা ৩ জানুয়ারি পালন করা হয় । এদিন  সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সবাই নিজ নিজ বাসা, বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আশপাশের রাস্তা, পার্ক, মাঠ, খাল, নদী বা সাগরের পাড় বা অন্য যেকোন উন্মুক্ত স্থানের আবর্জনা সংগ্রহ করে নিকট ডাস্টবিনে ফেলে পরিচ্ছন্নতা অভিযান চালান তারা । ‘পরিবর্তন চাই’ এর চেয়ারম্যান ফিদা হক এ উপলক্ষ্যে গত ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তোলে ধরার পর সারাদেশ থেকে ফেসবুক ইভেন্টের মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া যায় ।

ঢাকায় বিভিন্ন স্পটে এই কর্মসূচি পালিত হয় । ওসমানী উদ্যানে আয়োজিত ঢাকার মূল জমায়েতে এসে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, " এটি এক দিনের বিষয় নয়। এ আন্দোলন প্রতিদিন, প্রতি মুহূর্তে করতে হবে।"
এছাড়াও উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, অ্যাকশন এইডের এ-দেশীয় পরিচালক ফারাহ কবির, ব্রতীর চেয়ারম্যান শারমিন মুরশিদ, অবসকিউর ব্যান্ডের গায়ক টিপু, শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।


ছবিঃ ফারুখ আহমেদ

খোঁজ নিয়ে জানা যায় দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের প্রায় ২০ হাজার কর্মীর সংক্রিয় অংশগ্রহনে এই কর্মসূচি পালিত হয়েছে । সিলেট বিভাগের হবিগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রসাশক । আয়োজকদের সাথে কথা বলে জানা যায় , এরকম কর্মসূচি তারা আরও নিবেন । তাদের লক্ষ্য মানুষকে সচেতন করা । তারা জানান,  'সব মানুষকে সচেতন করা হলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলে সময়ের ব্যাপার মাত্র ।' 

ঢাকায় শপথ গ্রহণ গ্রহনের মধ্য দিয়ে শেষ হয় এবারের কর্মসূচি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে হাজার খানেক তরুণ-তরণী এই শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শপথ পাঠের মূল কথা ছিলো ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলব না।




ছবিঃ ফারুখ আহমেদ




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.