Sylhet Today 24 PRINT

আদালতে হাজিরা দিয়ে ফের সময় পেলেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী ২৩ জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত। খালেদা জিয়ার সময়ের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (০২ জুন) নতুন এ দিন ধার্য করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার(২ জুন) সকাল ১০ টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেডে মাঠে অস্থায়ী আদালতে উদ্দেশ্যে রওনা হয়ে আদালতে পৌঁছে সরাসরি এজলাস কক্ষে ঢুকেন।

হাজিরা শেষে ফের বাসায় ফিরে গেছেন তিনি।


চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে দলের সিনিয়র নেতা ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য গত ১৯ মে এই দিন ধার্য করে দিয়েছিলেন আদালত। ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দিয়েছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছিলেন আদালত।

গত ১৯ মে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি ওইদিন আদালতে হাজির হননি। খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে ওই দিন মামলার কার্যক্রম পেছাতে সময়ের আবেদন করেছিলেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে ২ জুন আদালতে হাজির হতে বলা হয়।   

এ মামলায় তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষ্য দেন।

প্রসঙ্গত, জিয়া  অরফানেজ মামলায় এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩ জন সাক্ষী। তাদের মধ্যে দুই সাক্ষী মামলাটির রেকর্ডিং অফিসার এসএম গাফফারুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার শফিউদ্দিন মিয়াকে আসামিপক্ষের জেরা ও নতুন সাক্ষীদের  সাক্ষ্যগ্রহণ-জেরার দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.