Sylhet Today 24 PRINT

‘গরু পাচার বন্ধ হলে সীমান্ত হত্যা বন্ধ হবে’

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আসা বন্ধ হলে সীমান্ত হত্যাও বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দপ্তরে চলতি বছরের প্রথম ৫ মাসে উল্লেখযোগ্য সফলতা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এসময় তিনি এ বছরের গত পাঁচ মাসে বিজিবির সফলতা তুলে ধরে বলেন, ‘সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মোট ৭৬৬ জনকে আটক করে নিকটস্ত থানায় সোপর্দ করেছে বিজিবি। এছাড়াও ১২ হাজার ২৬৪টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৬২১ বাংলাদেশি আটক করেছে বিজিবি।’ এই পাঁচমাসে ৩৯টি পিস্তল, ২৩টি গান, ৩৯১৫ রাউন্ড গুলি, ৩৩টি ম্যাগজিন এবং ৪২ কেজি ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সীমান্তে ভারতীয় জোয়ানদের হাতে নিহতদের বেশিরভাগই গরু চোরাচালানে জড়িত ইঙ্গিত করে তিনি বলেন, ‘বোঝা যায় যে গরু পাচার বন্ধ হলে সীমান্ত হত্যা বন্ধ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.