Sylhet Today 24 PRINT

ভেঙ্গে ফেলতে হবে বিজিএমইএ ভবন

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ১৮ তলা ভবন ভাঙা সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা সংগঠনটির আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ভেঙে ফেলতে হবে বিজিএমইএ ভবন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরসেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.