Sylhet Today 24 PRINT

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

বগুড়ার শেরপুর উপজেলার বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত আট ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 
আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.