Sylhet Today 24 PRINT

রমজান মাসে শপিংমলের নিকটস্থ ব্যাংকগুলো রাত পর্যন্ত খোলা রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রমজান মাসে বড় বড় শপিংমলগুলোর নিকটস্থ ব্যাংকগুলো রাত পর্যন্ত খোলা রাখা হবে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই ব্যাংকগুলোকে খোলা রাখার এ নির্দেশ দেয়া হবে।

শনিবার দেড়টার দিকে মতিঝিল  ডিসিসিআই অডিটোরিয়ামে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিস  ( ডিসিসিআই)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.