Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে পুরোহিত হত্যায়ও আইএসের ‘দায় স্বীকারের’ খবর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলি ওরফে নন্দ (৬৫) নামে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় উগ্র ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকারের খবর দিয়েছে মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স।

আইএসের প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টিলিজেন্সের এক খবরে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে আইএস।

মঙ্গলবার (৭ জুন)  সকাল সাড়ে ৯টায় ওই হত্যাকাণ্ডের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দায় স্বীকারের বার্তা এল।

মঙ্গলবার সকালে আনন্দ গোপাল গাঙ্গুলি ঝিনাইদহের নলডাঙ্গা মন্দিরে পূজা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা ইউনিয়নের মহিষাভাগাড় এলাকায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা  করে পালিয়ে যায়।

এর আগেও বাংলাদেশে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস।যদিও পুলিশ এসব দায় স্বীকারের খবরকে ভিত্তিহীন বলে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.