Sylhet Today 24 PRINT

বাংলাদেশে এখনো যারা হুমকির মুখে তাদের রক্ষা করুন: ফ্রান্স

সিলেটটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

বাংলাদেশে নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দ্রুত অপরাধীদের জবাবদিহিতার আওতায় এনে এখনও যারা হুমকির মধ্যে রয়েছেন তাদের রক্ষা করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

ফ্রেঞ্চ দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, গত ৬ জুন নাটোরের বৃদ্ধ মুদি দোকানি সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ও মঙ্গলবার (৭ জুন) ঝিনাইদহে এক পুরোহিতকে হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত সোফি অবার্ট।।

এতে বলা হয়, বাংলাদেশে আগে নিরীহ নাগরিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এসব হতাকাণ্ডের যোগসূত্র রয়েছে। দ্রুত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, এখনও যারা হুমকির মধ্যে রয়েছেন তাদের রক্ষা করতে হবে।

দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.