Sylhet Today 24 PRINT

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফরগুলো নিয়ে আগামীকাল বেলা দেড়টায় সংবাদ সম্মেলনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলনে হবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সফরের বিষয়ে বাংলাদেশের অর্জনসহ নানা দিক তুলে ধরবেন। একই সঙ্গে বাংলাদেশের সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান ও বুলগেরিয়া সফরে যান। সর্বশেষ সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আহূত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.