Sylhet Today 24 PRINT

নিজের বন্দুকে গুলিবিদ্ধ সাবেক সেনা সার্জেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

রাজধানীর মহাখালীতে রফিকুল ইসলাম (৫৫) নামে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিজের গুলিতে আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রফিকুল ইসলাম বর্তমানে পুনর্ভবা নামের একটি সিকিউরিটি কোম্পানির কর্মী বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি নীলফামারীতে। মহাখালীতে থাকতেন তিনি।

আহত রফিকুলের সহকর্মীরা জানান, রফিকুল অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলিতে আহত হন। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। তাকে এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে বলে জানান তারা। রফিকুল এখন আশঙ্কামুক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.