Sylhet Today 24 PRINT

পরিচয় গোপন করতে মাজারে আশ্রয় নিয়েছিলেন শিবির ক্যাডার নছর

সিলেটটুডে ডেস্ক  |  ০৮ জুন, ২০১৬

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আটক ছাত্র শিবিরের সাবেক নেতা আবু নছর গুন্নু (৪০) দুই দফায় মধ্যপ্রাচ্যে ছিলেন। বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে অংশ নেয়ার তথ্য আছে। তিনি নিজের পরিচয় আড়াল করতেই এই মাজারে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য।

বুধবার দুপুরে সিএমপি'র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দেবদাস ভট্টাচার্য বলেন, ‘গ্রেপ্তার আবু নছর দুই দফায় মধ্যপ্রাচ্যে ছিল। বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে অংশ নেয়ার তথ্য আছে। সীতাকুণ্ড থানায় একটি অপহরণনসহ হত্যা মামলারও আসামি তিনি। শেষ দফা ৫-৬ বছর আগে বিদেশ থেকে ফিরে হাটহাজারীর একটি মাজারে আড়াল নেন তিনি।’

তিনি মাজারের খাদেম কিনা জানতে চাইলে দেবদাস ভট্টাচার্য বলেন, ‘ঠিক খাদেম নয়, মাজারের রক্ষণাবেক্ষণে আছেন তিনি। জামাত-শিবির হলেও আড়াল নেয়ার জন্য আশ্রয় নিয়েছিলেন তিনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.