Sylhet Today 24 PRINT

প্রতিদিন ইফতারসামগ্রী বিতরণ করছে বৌদ্ধ বিহার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

ঢাকার কমলাপুর বৌদ্ধ মন্দিরে রমজান মাসে প্রতি সন্ধ্যায় চোখে পড়বে এক অভিনব দৃশ্য।

ইফতারির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্দিরে ভিড় করেন দরিদ্র নারী-পুরুষ।

তাদের মাঝে ইফতার বিতরণ করেন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা।

গত ছয় বছর ধরে রমজান মাসে প্রতিদিন প্রায় পাঁচশো মানুষের মধ্যে এভাবে ইফতার বিতরণ করে চলেছেন তারা।

বৌদ্ধ মন্দিরের প্রধান শুদ্ধানন্দ মহাথেরো জানান, প্রতি বছরই তাঁরা দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.