Sylhet Today 24 PRINT

কর্তব্যরত পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিলো ঘাতক ট্রাক

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আরিচাগামী একটি ট্রাকের চাপায় জাকির হোসেন (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (১২ জুন) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাকির হোসেন নারায়ণগঞ্জ জেলার কদমতলী এলাকার বারেক মোল্লার ছেলে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে মহাসড়কের ওই এলাকায় কর্তব্যরত ছিলেন জাকির হোসেন। এ সময় আরিচাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে হেলপারসহ আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.