Sylhet Today 24 PRINT

পাবনায় আশ্রমের সেবায়েত হত্যায় শিবির নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

পাবনার হেমায়েতপুরে  অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফুল ইসলাম (২৩) নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুন)  রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

আরিফুল ইসলাম পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাবনা পশ্চিম অঞ্চল ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি।

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকার এক বাড়ি থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুলের কাছ থেকে সেবক হত্যার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে।

গত ১০ জুন শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে পাবনায় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের সেবাশ্রমের ২০০ গজ দূরে হেমায়েতপুরের পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের কাছে নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.