Sylhet Today 24 PRINT

যবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদকে শুভেচ্ছা জানাল সাধারণ শিক্ষার্থিরা

ডেস্ক রিপোর্ট |  ১৪ মার্চ, ২০১৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের নব গঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী ও নবগঠিত কমিটিতে পদ পাওয়া নেতা-কর্মীদের মধ্যে উৎসব ও আনন্দের রঙ ছড়ায়। 

শনিবার (১৪ই মার্চ) সকালে নব গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো: আলম হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

পরে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত হয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে উপস্থিত সবাইকে আহ্বান জানান। তারা সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন, অন্তর, বাদল, সুয়েব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.