Sylhet Today 24 PRINT

‘রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিত নেতায় ভরে গেছে’

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

দেশের রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিত নেতায় ভরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ঢাকা বিশ্ববিদ্যলয়ের সিনেট ভবনে ছাত্রলীগের বর্ধিত সভা এবং কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতার কারচুপি চলছে। প্রকাশ্য শত্রুতায় যারা ব্যর্থ হয়েছিল তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চোরাগোপ্তা পথ বেছে নিয়েছে। আর বিদেশী মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘাটানো হচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.