Sylhet Today 24 PRINT

ঢাবির সাবেক ভিসি মনিরুজ্জামান মিঞা আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞা আর নেই।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানী কবরস্থানে তাকে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে।

মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়।

মনিরুজ্জামান মিঞা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.