সিলেটটুডে ডেস্ক | ১৫ জুন, ২০১৬
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে এক দিন করে মোট ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। মতিঝিল ও লালবাগ থানায় দায়ের করা দুই মামলায় আজ বুধবার আদালত এই আদেশ দিয়েছেন। মতিঝিল থানার মামলায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এবং লালবাগ থানার মামলায় ম্যাজিস্ট্রেট নূর নবী এ আদেশ দেন।
গত ১৫ মে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে ভারতে ‘সরকার উত্খাতের বৈঠকের’ অভিযোগে গ্রেফতার করা হয় আসলাম চৌধুরীকে। এরপর প্রথম ও দ্বিতীয় দফায় ৭ দিন করে এবং তৃতীয় দফায় ৫ দিন রিমান্ডে নেয়া হয়।