Sylhet Today 24 PRINT

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

বুধবার রাত আটটার দিকে দেশে ৮ হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুত্রে জানা গেছে। যা দেশের সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি)।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান মহাজোট সরকারের সময়ে এর আগে এ বছরের এপ্রিলে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল। গত বছরের ১৩ আগস্ট সর্বোচ্চ ৮ হাজার ১৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল। বুধবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.