Sylhet Today 24 PRINT

নির্বাচন কর্মকর্তাকে পিটিয়েও জামিন পেলেন সেই সাংসদ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী জামিন পেয়েছেন।

 বৃহস্পতিবার (১৬ জুন)  বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসাইনের আদালতে আআত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নির্বাচন কর্মকর্তাকে পেটানোর খবর প্রচারের পর এই সাংসদের শাস্তির দাবিতে সোচ্চার হন মানুষ। তবে এই নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও আপাতত কারাগারে যেতে হচ্ছে না তাঁকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.